প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ২১ নম্বর পৃষ্ঠায় গত বৃহস্পতিবার ‘বাঘাইছড়িতে ছাত্রদলের অনুষ্ঠানস্থলে হামলা, আহত ১২’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন রাঙামাটির বাঘাইছড়ি থানা ছাত্রলীগের সভাপতি অভিষেক চাকমা। প্রতিবাদপত্রে তিনি বলেন, তাঁর নামে যে বক্তব্য ছাপা হয়েছে, তা সঠিক নয়। প্রকৃতপক্ষে তিনি বলেছিলেন, ছাত্রদলের কর্মীরা প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করায় তাঁদের সঙ্গে হাতাহাতি হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: অভিষেক চাকমার বক্তব্য মুঠোফোনে নেওয়া হয়েছে এবং যে কথাগুলো তিনি বলেছেন, সেগুলোই ছাপা হয়েছে।