প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘বিএনপি হেরেছে দলীয় কোন্দলে’ শীর্ষক সংবাদে ছাপা হওয়া বক্তব্যের প্রতিবাদ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর প্রধান এজেন্ট সফিকুল ইসলাম।গতকাল পাঠানো এই প্রতিবাদপত্রে সফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন শেষে আটটি কেন্দ্র বাদে বাকি নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে বলে আমার যে বক্তব্য প্রকাশিত হয়েছে, আমি আসলে তেমন কোনো কথা বলেনি কিংবা বলেছি তা কোনোভাবেই কেউ প্রমাণ করতে পারবেন না। এ ধরনের বক্তব্যে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ন হয়েছে এবং আমাকে দলীয় নেতা-কর্মীদের চাপে পড়তে হয়েছে।’