প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১ নভেম্বর প্রথম আলোতে ‘ডায়াবেটিক সমিতির স্বাস্থ্যসেবা প্রকল্প—আর্থিক অনিয়ম, গা ঢাকা দিয়েছেন এক কর্মকর্তা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ওই প্রকল্পের হিসাব বিভাগের সহকারী পরিচালক মো. রওনক আলী খান।
প্রতিবাদে তিনি বলেন, প্রতিষ্ঠানটির আর্থিক অনিয়মের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি চাকরিতে যোগ দেওয়ার আগেই প্রতিষ্ঠানটির হিসাবে গরমিল পরিলক্ষিত হয়। আর তিনি পালিয়েও যাননি। অসাধু ব্যক্তিরা যাঁরা অনিয়মের সঙ্গে জড়িত তাঁদের হুমকির মুখে তিনি গত ২২ অক্টোবর কাজে যোগ দিতে পারেননি এবং ২৩ অক্টোবর তিনি পদত্যাগপত্র জমা দেন।