প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘অর্ধেক সারই ভেজাল’ শীর্ষক প্রতিবেদনের একটি বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গাজী মো. জয়নাল আবেদিন। ‘ফসল আবাদ করার ফলে মাটিতে বেশ কিছু উপাদানের ঘাটতি দেখা দেয়। আর ফসল ঠিকমতো বেড়ে ওঠার জন্য সারের সঙ্গে নির্দিষ্ট কিছু উপাদান যুক্ত করা হয়। পরীক্ষায় দেখা গেছে, ৪০ থেকে ৫০ শতাংশ সারে ওই উপাদানগুলো নেই। জিপসাম, মিশ্র সার ও জিংক সালফেট সারে ভেজাল মেশাতে গিয়ে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক ভারী ধাতব পদার্থ (হেভি মেটাল) মেশানো হচ্ছে।’ গাজী মো. জয়নাল আবেদিন প্রতিবাদপত্রে বলেছেন, ‘আমার নামে এই উদ্ধৃতিটি ছাপা হয়েছে। বাস্তবে আমি এমন বক্তব্য দিইনি। প্রতিবেদকের সঙ্গে আমার কোনো কথা বা তথ্য আদান-প্রদান হয়নি।’ প্রতিবেদনে গাজী মো. জয়নাল আবেদিনের পদবি এসআরডিআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছাপা হয়েছিল। তিনি আসলে সংস্থার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা।