প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘ইসলামী বিশ্ববিদ্যালয়: শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত কমিটি গঠন’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছেন ওই শিক্ষক এম আবু জাফর খান। গত ২৯ মার্চ পাঠানো দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ওই শিক্ষকের স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদটিতে পরিবেশিত তথ্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকার উত্তরায় অবস্থিত ওয়াইড ভিশন স্কুল অ্যান্ড কলেজটি ওয়াইড ভিশন ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। ফাউন্ডেশনের পরিচালক তিনিসহ মোট ১৯ জন। যিনি পরিচালক দাবি করে ওই অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন, প্রকৃতপক্ষে তিনি ফাউন্ডেশনের পরিচালক নন। এভাবে মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ পরিবেশিত হওয়ায় তিনি পেশাগত ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।প্রতিবেদকের বক্তব্য: ওই অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে ব্যবস্থা নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর রাষ্ট্রপতির দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় যে চিঠি দেয় এবং তার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করে, তার সূত্র ধরেই প্রতিবেদনটি করা হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত নেই।