প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ৫-এর পাতায় গত ১৩ এপ্রিল ‘বাহাদুরের বাহাদুরিতে অতিষ্ঠ জলঢাকাবাসী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন নীলফামারীর জলঢাকা উপজেলা যুবলীগের সভাপতি আবদুল ওয়াহেদ বাহাদুর। তিনি দাবি করেন, একটি ঘটনার প্রতিবাদ জানাতে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও সুশীল সমাজের অনেকে ৮ এপ্রিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল জলিল মণ্ডলের কার্যালয়ে যান। বাগিবতণ্ডার একপর্যায়ে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় কক্ষ তছনছের ঘটনা ঘটে।প্রতিবেদকের বক্তব্য: সরকারি কার্যালয় ভাঙচুরের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওই দিনই থানায় একটি মামলা করেন। সেই মামলার সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়। সেখানে প্রথম আলোর কোনো বক্তব্য ছিল না।