প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ওষুধ কেনায় অনিয়ম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক এ কে এম মোস্তফা হোসেন। ২২ এপ্রিল প্রতিবেদনটি ছাপা হয়। পরিচালকের দাবি, ওষুধ কেনায় অনিয়ম হয়নি এবং প্রয়োজনের অতিরিক্ত ওষুধও কেনা হয়নি। প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটির সমর্থনে প্রয়োজনীয় সব নথিপত্র প্রথম আলোর কাছে আছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এ অনিয়ম নিয়ে তদন্ত করছে।