প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) ২২ জুন প্রথম আলোর ১৯ পৃষ্ঠায় প্রকাশিত ‘প্রশাসকের অধীনে বাফার নির্বাচন করার নির্দেশ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে।প্রতিবাদপত্রে বলা হয়, প্রকাশিত সংবাদে বাণিজ্য মন্ত্রণালয়ের এক পত্রের উদ্ধৃতি দিয়ে প্রশাসকের অধীনে অ্যাসোসিয়েশনের পুনর্নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অথচ এ বিষয়ে কোনো পত্র গত রোববার পর্যন্ত বাফার সচিবালয়ের হস্তগত হয়নি।বাফার নির্বাচনের বৈধতা নিয়ে আদালতে দায়ের করা রিট খারিজ করে দেওয়ার কথা তুলে ধরে প্রতিবাদপত্রে বলা হয়, এই রায়ের পর নির্বাচিত পরিচালকেরা গত ৫ ফেব্রুয়ারি ১৯ সদস্যের কমিটি গঠন করেন। প্রতিবেদনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বাফায় প্রশাসক নিয়োগের বৈধতা দেওয়া প্রসঙ্গে বলা হয়, প্রশাসক নিয়োগ নিয়ে ২০ জুন থেকে আগামী তিন মাসের আদালতের স্থগিতাদেশ রয়েছে।প্রতিবেদকের বক্তব্য: বাণিজ্য মন্ত্রণালয়ের পত্রের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে। প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে, তা বাণিজ্য মন্ত্রণালয়ের পত্র থেকে নেওয়া।