প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ‘পানি বাজারজাতকারী সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে মেসার্স রাভিনো লিমিটেড। রাভিনো লিমিটেডের পক্ষে আইনজীবী হাবিবুল্লাহ মো. আল নোমান বলেন, প্রতিষ্ঠানের মালিক অলক দাশের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি এবং মামলা করার কোনো যৌক্তিকতা নেই। সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদকের বক্তব্য: পুরো সংবাদটি বিএসটিআইয়ের ভেজালবিরোধী অভিযানের ভিত্তিতে করা হয়েছে। এটি প্রথম আলোর কোনো অনুসন্ধান নয়, যা প্রকাশিত সংবাদে স্পষ্টভাবে বলা হয়েছে। এ বিষয়ে বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও রয়েছে।