প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ এপ্রিল প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠায় প্রকাশিত ‘রাসায়নিক ছিটিয়ে তিন একরের ফসল নষ্ট’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া গ্রামের আকরাম চৌধুরীর ছেলে মাহবুবুল আলম চৌধুরী। প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, প্রতিবেদনে উল্লিখিত মহির উদ্দিন বেপারী ও আনছার আলী বেপারীর অভিযোগ সঠিক নয়।প্রতিবেদকের বক্তব্য: উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মহির উদ্দিন ও আনছার আলী বেপারীর দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।