প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২১ এপ্রিল প্রথম আলোর ৫-এর পাতায় ‘গফরগাঁওয়ে বধ্যভূমির জমি দখলের চেষ্টা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন রইছ উদ্দিন নামের এক ব্যক্তি। তিনি দাবি করেন, ‘আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি বশির মিয়ার কাছ থেকে কোনো জমি ক্রয় করিনি ও হুমায়ুন কবিরের কাছে কোনো জমি বিক্রি করিনি।’ প্রতিবেদনে তাঁর বক্তব্য নেওয়া হয়নি।প্রতিবেদকের বক্তব্য: উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ ছাড়া রইছ উদ্দিনের যে মুঠোফোন নম্বরটি এ প্রতিবেদক পেয়েছিলেন সেই নম্বরে বারবার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।