প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ জুন প্রথম আলোর পৃষ্ঠা-৫-এ ‘ইসলামী বিশ্ববিদ্যালয়: শিক্ষকদের ডরমিটরি নির্মাণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে রড তৈরিকারী প্রতিষ্ঠান কেএসআরএম।প্রতিবাদপত্রে বলা হয়, বর্তমানে কেএসআরএম কেবল গ্রেড ৫০০ এবং গ্রেড ৬০ রড উৎপাদন ও বাজারজাত করে থাকে। তাই ওই প্রতিবেদনে কেএসআরএমের ৪০ গ্রেডের রডের যে কথা উল্লেখ করা হয়েছে, তা ঠিক নয়।