প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাটি খুঁড়ে পাথর তোলার হিড়িক’ শিরোনামে গত ৩০ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছেন দীন এম রানা। তাঁর দাবি, তাঁকে সংশ্লিষ্ট করে প্রকাশিত তথ্য অসত্য। প্রতিবেদকের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। দীন এম রানা বলেন, ‘আমার জমির পাশেই সোহেল রানা নামে একজন সাবেক সেনা কর্মকর্তার জমিতে তাঁর নামে সাইনবোর্ড লাগানো আছে। সম্ভবত “রানা” নামের বিভ্রান্তিতে পড়ে প্রতিবেদক আমার নাম ব্যবহার করেছেন।’ প্রতিবেদকের বক্তব্য: সোহেল রানার সঙ্গে মুঠোফোনে প্রতিবেদকের কথা হয়। সে বক্তব্য ভুলক্রমে দীন এম রানা নামে ছাপা হয়েছে।