প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার প্রথম আলোতে প্রকাশিত ‘পারলারে গিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার খোয়া’ প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছেন হেয়ারোবিক্স ব্রাইডাল বিউটি পারলারের স্বত্বাধিকারী তানজিমা শারমিন।প্রতিবাদপত্রে তানজিমা বলেন, ‘রিফাত মাহজাবীন ধানমন্ডি থানায় হেয়ারোবিক্স ব্রাইডালের মালিক-কর্মচারীদের বিরুদ্ধে মামলায় যে অভিযোগ করেছেন তা সত্য নয়। ওই চুরির ঘটনা কাল্পনিক। ২২ মার্চ রিফাত মাহজাবীন আরও তিনজনকে নিয়ে সাজতে আসেন। তাঁর হাতব্যাগে যে ২৫ ভরি সোনার অলংকারসহ নগদ টাকা রয়েছে, তা তিনি পারলারের কাউকে না জানিয়ে সাজানোর টেবিলের সামনের অংশের নিচে রাখেন। এতেই বোঝা যায়, তাঁর চুরির মামলাটি বানোয়াট।’প্রতিবাদপত্রে দাবি করা হয়, ঘটনার পর রিফাত মাহজাবীন সমঝোতার জন্য বারবার চাপ দেন। সমঝোতা প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ধানমন্ডি থানায় মামলা করেছেন। পুলিশ তাঁর প্রতিষ্ঠানের চার কর্মীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পায়নি। ২৫ মার্চ তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন। তানজিমা বলেন, পুলিশ তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করবে বলে তিনি আশা করছেন।