প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ৩ জানুয়ারি ‘উড়ে এসেই বনে গেলেন সাংসদ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ এম এ মুনিম চৌধুরী (বাবু)। তাঁর দাবি, সংবাদে প্রকাশিত তথ্য আদৌ সত্য নয়। তিনি যুক্তরাজ্যের মিল্টন ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিক। সেখানে তিনি চাকরি করেন না। ২০১১ সালে ওই আসনে উপনির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ২৫ হাজার ভোট পান।
প্রতিবেদকের বক্তব্য: নির্বাচন কমিশনে দাখিল করা মুনিম চৌধুরীর হলফনামা বিশ্লেষণ ও ওই আসনের ভোটার ও স্থানীয় জাতীয় পার্টির একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে প্রতিবেদন করা হয়েছে। প্রতিবেদনে ভুলবশত মুনিম চৌধুরীর উপনির্বাচনে অংশ নেওয়ার তথ্য উল্লেখ করা হয়নি।
মুনিম চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন দাবি করলেও ২০১১ সালের উপনির্বাচন ও ২০১৩ সালের ২ ডিসেম্বর দাখিল করা হলফনামায় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস উল্লেখ করেছেন।