প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ১১ নভেম্বর ‘বেতন-ভাতার দাবিতে সিএমইএস কার্যালয়ে তালা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে সিএমইএস কর্তৃপক্ষ। সংবাদে প্রকৃত ঘটনা তুলে ধরা হয়নি উল্লেখ এক প্রতিবাদপত্রে দাবি করা হয়েছে, লালমনিরহাটের যে ব্যক্তির বরাত দিয়ে সংবাদটি ছাপা হয়েছে, তিনি বর্তমানে চাকরিতে নেই। দুর্নীতির দায়ে গত ২১ অক্টোবর তাঁকে বরখাস্ত করা হয়েছে।প্রতিবেদকের বক্তব্যগত ১৭ অক্টোবর সিএমইএসের নির্বাহী পরিচালকের বরাবর পাঠানো সিএমইএস লালমনিরহাটের মালগাড়া ইউনিটের ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা প্রদানের জন্য আবেদনটি সংবাদের মূল সূত্র। এ ছাড়া ২ নভেম্বর একই দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা লাগিয়ে দেন।