প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ১৪ নভেম্বর ‘বাঘাইছড়িতে সংরক্ষিত বনের গাছ পাচার’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মারিশ্যা বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। এক প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, বাঘাইছড়ি উপজেলা থেকে অবৈধভাবে গাছ অন্য কোনো জেলায় নেওয়ার সুযোগ নেই। সড়কপথে বিজিবি, সেনাবাহিনী ও আনসারের ফাঁড়ি রয়েছে। নদীপথে বন বিভাগের প্রহরী ও সেনাবাহিনীর ফাঁড়ি রয়েছে। তাই সংবাদটি সঠিক নয়।