প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ জানুয়ারি প্রথম আলোয় ‘ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ নগরের মেডিস্টার জেনারেল হসপিটাল (প্রাইভেট) লিমিটেড। তারা বলেছে, হাসান নামের যে শিশুটির মৃত্যুর সংবাদ ছাপা হয়েছে ওই নামে কোনো শিশুকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়নি। ওই শিশুকে যিনি ইনজেকশন পুশ করেছেন, তিনি হাসপাতালের কেউ নন।
প্রতিবেদকের বক্তব্য: শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে সংবাদটি প্রকাশিত হয়েছিল।