প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ আগস্ট প্রথম আলোর বিশাল বাংলা (রাজধানীর চারপাশ) পাতায় ‘নবাবগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধরের মামলা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাদী।লিখিত প্রতিবাদে বাদী আশফাকউদ্দিন মামুন উল্লেখ করেন, প্রতিবেদনে বাদী ও তাঁর বোন মারধরের শিকার কামরুন নাহারের নাম ভুল ছাপা হয়েছে। পাশাপাশি বিবাদী ইমরানকে ছাত্রদলের নেতা উল্লেখ করে ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রকৃত ঘটনা হলো: নবাবগঞ্জের মাঝপাড়া মৌজায় বাদীর ছোট বোন কামরুন নাহারের জমির মধ্য দিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণের পাঁয়তারা করেন একই এলাকার উঠতি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ইমরান হোসেন। এতে বাধা দিলে ইমরান ও তাঁর দুই ভাই সোহেল রানা, সেলিম বাদীর বোন কামরুন নাহার ও তাঁর মা আজিজুন্নেছাকে গালাগাল করেন। একপর্যায়ে দুই ভাইকে নিয়ে ইমরান কামরুন নাহারকে কিল, ঘুষি, লাথি মারেন এবং প্রাণে শেষ করে দেওয়ার হুমকি দেন।ওই ঘটনার দিন বিকেলেই আশফাকউদ্দিন নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।