প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর শেষ পাতায় ১৬ জানুয়ারি প্রকাশিত ‘কারাগারে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে জামিন! বাদী যুবলীগ নেতার সুপারিশ’ শীর্ষক সংবাদের আংশিক প্রতিবাদ করেছেন মঠবাড়িয়া আইনজীবী উন্নয়ন সমিতির সভাপতি সুশীল চৌধুরী। গতকাল সোমবার এক প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, ১৫ জানুয়ারি মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলায় বিএনপি-জামায়াতের ২৬৩ জন আসামি হাজির হয়ে জামিনের আবেদন করেন। তাঁদের জামিনের শুনানির একপর্যায়ে বিকেল পাঁচটার দিকে বিচারক বিরতি নেন। বিরতির পর মামলার বাদী আদালতে হাজির হয়ে আসামিদের জামিনে তাঁর আপত্তি নেই জানালে বিচারক আসামিদের জামিন দেন। কিন্তু আসামিদের কারাগারে পাঠানোর দুই ঘণ্টার মধ্যে জামিন দেওয়ার তথ্যটি সঠিক নয়।