প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ১০ মে ও ‘তিন বছরে নিজাম হাজারীর টাকা বেড়েছে ৩২ গুণ’ শিরোনামে ১১ মে প্রথম আলোতে প্রকাশিত দুটি প্রতিবদনের প্রতিবাদ জানিয়েছেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী৷ তিনি গতকাল পাঠানো এক প্রতিবাদলিপিতে ওই খবর দুটিতে তাঁর সম্পর্কে ‘অসত্য’, ‘বিভ্রান্তিমূলক’ ও ‘মানহানিকর’ তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন৷
প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোতে প্রকাশিত দুটি প্রতিবেদনই করা হয়েছে উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে৷ এতে অতিরঞ্জিত কিছু লেখা হয়নি৷