প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মে প্রকাশিত ‘লাখ টাকার বিনিময়ে নারীনেত্রী মুক্ত’ শিরোনামে প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম। প্রতিবাদলিপিতে টাকার লেনদেন ও ডিআইজির নির্দেশে আটককৃতদের ছেড়ে দেওয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবি করা হয়।প্রতিবেদকের বক্তব্য: টাকা লেনদেনের বিষয়টি নারীনেত্রী নার্গিস আক্তার অভিযোগ করেছিলেন৷ সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে অভিযোগ অস্বীকার করেছিলেন৷ তা প্রতিবেদনে ছাপা হয়েছিল৷