প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ১৭ মে প্রকাশিত ‘মংলার সরকারি শস্যগুদাম/আড়াই মাসেই ধসে পড়েছে সীমানাপ্রাচীর’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন খাদ্য অধিদপ্তরের মংলা বন্দরে কনক্রিট গ্রেইল সাইলো নির্মাণ প্রকল্পের পরিচালক৷ এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, কারিগরি সমস্যার কারণে নির্মাণাধীন স্থাপনার দেয়ালে ত্রুটি দেখা দেওয়ার পর পরামর্শক সংস্থার পরামর্শে ঠিকাদাির সংস্থা প্রকল্প পরিচালকের উপস্থিতিতে প্রাচীর ভেঙে ফেলে৷ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় দেয়ালটি ভেঙে পড়েছে—এই তথ্য ঠিক নয়৷