প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় ১৬ জুলাই যশোরে ‘ভালো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের (এসসিডিপি) পরিচালক মো. হামিদুর রহমান।
হামিদুর বলেন, ‘প্রায় ছয় মাস পূর্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের তদানীন্তন উপপরিচালক শেখ হেমায়েত হোসেনসহ ওই দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করেই নতুন ভবন নির্মাণের জায়গা নির্বাচন করা হয় এবং প্রকল্প পরিচালক জায়গা নির্বাচনকালে থাকলেও কেউই ওই জায়গা নিয়ে কোনো ক্ষোভ প্রকাশ করেননি বা বিকল্প কোনো জায়গার প্রস্তাবও করেননি। ৬৩০ বর্গফুটের যে টিনশেডটিকে ব্যবহারের উপযোগী ভালো ভবন বলা হচ্ছে, তাও সত্য নয়। টিনশেডটি আশির দশকে নির্মাণ করা হয় এবং নিরন্তর মেরামত করে ব্যবহার করা হচ্ছে।’