প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ১ সেপ্টেম্বর ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁর সম্পত্তি ভুয়া দলিলে বিক্রি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন জমির ক্রেতা মো. হোসেন খাঁ। এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরের কৃষি ও ভিটিবাড়িসহ সব সম্পত্তি দানপত্র দলিলে ১৯৫৫ সালে তাঁর একমাত্র ছেলে আলী আকবর খাঁকে দান করেন। আলী আকবর খাঁর মৃত্যুর পর তাঁর দুই ছেলে আশিষ খাঁ ও মৃত দানেস খাঁর একমাত্র ছেলে সিরাজ খাঁ সম্পত্তির মালিক হন। বাংলাদেশের নাগরিক আমেরিকাপ্রবাসী আশিষ খাঁ ও সিরাজ খাঁ গত ২ জুলাই নবীনগর উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে উপযুক্ত মূল্যে সাবকবলা দলিলে হোসেন খাঁর কাছে সম্পত্তি বিক্রি করেন।
প্রতিবেদকের বক্তব্য : ওস্তাদ আলাউদ্দিন খাঁর সম্পত্তি বিক্রির বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও নবীনগর উপজেলা ভূমি কার্যালয়ে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়।
আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের সভাপতি শিবপুর গ্রামের রানা শামীম রতন গত ১৯ আগস্ট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সম্পত্তি রক্ষা করতে লিখিত একটি আবেদন করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর। ওই সব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে, এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য ছিল না।