প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অমান্য করছেন শিক্ষকেরা/ বরুড়ার আড্ডা ডিগ্রি কলেজ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন কলেজের ৩৮ জন শিক্ষক। এক প্রতিবাদপত্রে তাঁরা দাবি করেন, ২১ বছর ধরে পরিচালনা পর্ষদের সব সিদ্ধান্তই তাঁরা মেনে চলেছেন। শিক্ষক-কর্মচারীদের উপস্থিতির তথ্য সংরক্ষণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এ ক্ষেত্রে পাঞ্চ মেশিন সরকারের নীতিমালার উল্লেখ কোথাও নেই। তাঁরা কলেজে নিয়মিত উপস্থিত থাকেন। তাই ছাত্রছাত্রীদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কলেজের অধিকাংশ শিক্ষক আড্ডা গ্রামে পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন এবং কয়েকজন শিক্ষক কলেজের হোস্টেলে অবস্থান করে নিয়মিত পাঠদান করে আসছেন।
প্রতিবাদপত্রে আরও দাবি করা হয়, পরিচালনা পর্ষদের সাবেক সভাপতির সময় পাঞ্চ মেশিন ব্যবহারের কোনো সিদ্ধান্ত হয়নি। ওই পর্ষদের সময় কলেজটি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে সেরা দশে স্থান করে নিয়েছিল।