প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ মার্চ প্রথম আলোর প্রথম সংস্করণে বিশাল বাংলা পাতায় ‘পুলিশ-বিজিবির যোগসাজশে মাদক ব্যবসার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে বিজিবি। গত রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে কোনো বিজিবি সদস্যের মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্য উপস্থাপন করা হয়নি। এ ছাড়া বিজিবির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ না করে পুলিশের বরাত দিয়ে বিজিবির জনবল সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। 

প্রতিবেদকের বক্তব্য: বিজিবির কয়েকজন সদস্যের মাদক ব্যবসায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। সে তথ্য প্রথম আলোর কাছে সংরক্ষিত আছে। তা ছাড়া অভিযোগের ব্যাপারে বিজিবির সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারের বক্তব্য যথাযথভাবে তুলে ধরা হয়েছে।