প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ মার্চ প্রথম আলোর নবম পৃষ্ঠায় ‘সেটেলমেন্ট কার্যালয় ঘেরাও কৃষকদের’ শিরোনামে প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ করেছেন সহকারী সেটেলমেন্ট অফিসার মো. আরিফুর রহমান।
আরিফুর রহমান দাবি করেন, বগুড়ার শেরপুর উপজেলার মদনপুর মৌজার বাদী আমজাদ হোসেনের মামলাটি ৭ জানুয়ারি উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি করে বিধিমোতাবেক নিষ্পত্তি করা হয়েছে। সেখানে বাদী কোনো না-দাবি দেননি এবং এ কথা উল্লেখও নেই। একটি স্বার্থান্বেষী মহল তঁাকে হেয় করার জন্য তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য লোকজন জড়ো করে।