প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর মহানগর পাতায় গতকাল বৃহস্পতিবার ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাদের কার্নিশ ধসে আহত ২’ শিরোনামে প্রকাশিত সংবাদে প্রকাশিত নিজ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি বলেছেন, হলটি অনেক পুরোনো। হলের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এর আগে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। তাঁর দাবি, হলের স্থায়ী সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। অধ্যাপক মাকসুদ কামাল এক প্রতিবাদলিপিতে বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদককে তিনি এ ধরনের বক্তব্য দেননি।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনের কোথাও বলা হয়নি, তিনি সংশ্লিষ্ট প্রতিবেদককে এ কথা বলেছেন। প্রাধ্যক্ষ ছাদের কার্নিশ ধসে পড়ার স্থান পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকেরা হলের অভিভাবক হিসেবে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি তাঁদের এসব কথা বলেন। একাধিক গণমাধ্যমে তাঁর এ বক্তব্য প্রকাশিত হয়েছে।