প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় গতকাল সোমবার প্রকাশিত ‘খালেকের উন্নয়ন চাপা পড়েছে জাতীয় ইস্যুতে’ শীর্ষক প্রতিবেদনের ‘সেখানকার সাংসদ মন্নুজান সুফিয়ানের কয়েকজন নিকটাত্মীয়ের কর্মকাণ্ড এবারের খারাপ ফলাফলের কারণ’ অংশের প্রতিবাদ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তাঁর পক্ষে এক প্রতিবাদপত্রে দাবি করা হয়, তাঁর কোনো নিকটাত্মীয় কোনো খারাপ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং এ কারণে নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব পড়েনি।