প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত ২৪ মার্চ ‘বদলি হওয়া এএসপির সংবাদ সম্মেলন’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও বর্তমানে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ। প্রথম আলো কার্যালয়ে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, ২৪ মার্চ নরসিংদী প্রেসক্লাবে তিনি কোনো সংবাদ সম্মেলন করেননি। প্রেসক্লাবের আমন্ত্রণে তিনি সেদিন চা-চক্রে যোগ দিয়েছিলেন। একই দাবি করা হয়েছে নরসিংদী প্রেসক্লাব থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে।
প্রতিবেদকের বক্তব্য: ২৪ মার্চ মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ তাঁর ব্যক্তিগত মুঠোফোন থেকে এই প্রতিনিধিকে ফোন করে সন্ধ্যায় প্রেসক্লাবে উপস্থিত থাকার অনুরোধ করেন। সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে শাহওনেয়াজ খালেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। তাঁর বদলির বিষয়ে নানা ধরনের বক্তব্য দিয়েছেন, যা প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন বলা না হলেও যেহেতু অতিথি সাংবাদিকদের ডেকে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন, তাই প্রচলিত রীতি অনুযায়ী তা সংবাদ সম্মেলন হিসেবে ধরে নেওয়া হয়েছে।