প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ মে প্রথম আলোর ৯ নম্বর পাতায় ‘আ.লীগ নেতাকে দুদকে তলব’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক। গতকাল বৃহস্পতিবার পাঠানো প্রতিবাদলিপিতে তিনি বলেন, ২৩ মে (কাল) মধুখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে দুদকের একটি ভুয়া চিঠির বরাত দিয়ে সংবাদটি পরিবেশন করা হয়েছে। দুদকের কোনো চিঠি তিনি পাননি।