প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ জুন প্রথম আলোর পৃষ্ঠা-৮-এ ‘নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক। প্রতিবাদপত্রে তিনি বলেন, তাঁর নামে-বেনামে অথবা তাঁর ভাড়া করা সচল বা পরিত্যক্ত কোনো চালকল নেই। এমনকি ব্যবসার মিল লাইসেন্স/খাদ্যশস্য লাইসেন্সও নেই। ফলে চালকলের মালিক হিসেবে সরকার বা খাদ্যগুদাম কর্তৃপক্ষের সঙ্গে তাঁর চাল সরবরাহে চুক্তিবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই।