প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত ‘সাপ্তাহিক একতা সাধারণ মানুষেরই কণ্ঠস্বর’ শীর্ষক সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোর-এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর রাহুল রাহা ও কালের কণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্র।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে বর্তমান প্রেক্ষাপট বর্ণনা করে তাঁরা বলেছেন, ‘...ঐতিহাসিক নানা লড়াই-সংগ্রাম ও কৌশলের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটিই দেশ শাসনের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করছে। পঁচাত্তরের পটপরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার উল্টোদিকে চলে যাওয়া দেশকে সঠিক পথে ফিরিয়ে এনে বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির প্রক্রিয়ার ভেতর তারা আছেন বলে তারা দাবি করেন। সে জন্য তারা জঙ্গি-সন্ত্রাস দমন এবং অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ভিন্নমতাবলম্বীরা বলছেন, সরকার গণতন্ত্রকে অবহেলা করছেন। ক্ষমতা পোক্ত করতে, সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ক্ষমতাসীনরা কুক্ষিগত করছেন। এতে সুশাসন ও ন্যায়বিচার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিপক্ষ বরাবরের মতোই সহিংসতা ও বৈরিতার জন্য বৈরিতা নীতিতেই আছে। এ রকম একটি সময়ে সংবাদপত্র গণমানুষের অধিকার কীভাবে রক্ষা করবে, সেটাই গণমাধ্যমের এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ।’
প্রকাশিত খবরে বক্তব্যটি সংক্ষিপ্ত করায় লেখকদ্বয়ের সঠিক মনোভাবের প্রকাশ ঘটেনি।