প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর শেষ পৃষ্ঠায় গত ৮ আগস্ট ‘মালয়েশিয়ার বাজার নিয়ে গোষ্ঠীর সঙ্গে বায়রার লড়াই’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল ঢাকা নামে বনানীর একটি প্রতিষ্ঠান। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলেছে, ‘প্রতিবেদনটি বায়রার অভিযোগের প্রেক্ষিতে হয়েছে যাহা অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। যাহা আমার ও আমার প্রতিষ্ঠানের কষ্টার্জিত সুনাম ক্ষুণ্ন করার জন্য করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’