প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ আগস্ট প্রথম আলোর ৯-এর পাতায় ‘কমলগঞ্জে শিক্ষিকা ধর্ষণের শিকার, হামলার আশঙ্কায় কর্মস্থলে যাচ্ছেন না ওই শিক্ষিকা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন কমলগঞ্জের চিতলিয়া গ্রামের রফিক মিয়া। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, ওই প্রতিবেদনে তাঁকে (রফিক মিয়া) ধর্ষণের অভিযোগে হওয়া মামলার প্রধান আসামি এবং আদিবাসী নেতাদের কারণে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য
প্রকৃতপক্ষে ওই প্রতিবেদনের কোথাও রফিক মিয়াকে প্রধান আসামি বলে উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে ধর্ষণের শিকার হওয়া শিক্ষিকা তাঁর অভিযোগে তাঁকে (রফিক মিয়া) ওই ঘটনার মূল পরিকল্পনাকারী বলে উল্লেখ করেন।