প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ২ সেপ্টেম্বর ‘খুলনায় নিয়োগ-বাণিজ্যের অভিযোগ, সাংসদসহ সাতজনের বিরুদ্ধে মামলা’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছেন খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হারুন সরদার। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার সঙ্গে তিনি ও তাঁর ভাই গোলাম মোস্তফা কোনোভাবেই সংশ্লিষ্ট নন। তাঁদের হেয় করার জন্যই আব্দুল গফুর তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন। আব্দুল গফুরের কাছে ২০ লাখ টাকা চাওয়ার অভিযোগ সত্য নয়।