প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৭ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘পাঁচ কোটি টাকার ওষুধ জব্দ, ছয় লাখ টাকা জরিমানা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে জিকে ফার্মা (ইউনানী) লিমিটেড। জিকে ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তানজিন খান স্বাক্ষরিত এ প্রতিবাদে বলা হয়, টঙ্গীর জিকে ফার্মায় অভিযান চালিয়ে জরিমানার যে তথ্য প্রদান করা হয়েছে, তা সঠিক নয়। জিকে ফার্মা (ইউনানী) লিমিটেড একটি প্রস্তাবিত সংস্থা এবং এখন পর্যন্ত এর কোনো কার্যক্রম শুরু হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: সংবাদটি র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির ভিত্তিতে করা। প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।