প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার প্রথম আলোর ৮-এর পাতায় ‘ওসির বিরুদ্ধে সিইসির কাছে তিন মেয়র প্রার্থীর অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তাঁকে জড়িয়ে করা অভিযোগের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী একেএম সফি আহমদ সলমান। গতকাল পাঠানো এক প্রতিবাদপত্রে তিনি বলেছেন, ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে সংবাদটি ছাপা হয়েছে। এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনে বিএনপির প্রার্থী কামাল উদ্দীন আহমদ, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ শফি আলম ইউনুছ ও জাতীয় পার্টির মুহিবুর রহমান ৯ ডিসেম্বর কুলাউড়া থানার ওসির বিরুদ্ধে সিইসির কাছে অভিযোগ করার কথা উল্লেখ করা হয়েছে। এখানে প্রথম আলো ও প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।