প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছাত্রলীগের কমিটিতে অছাত্রই বেশি’ শিরোনামে ২৬ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী। তিনি বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে দৈহিক সম্পর্কের অভিযোগ’ সত্য নয়। এটা কেউ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
এদিকে ছাত্রলীগের সদ্য সহসভাপতি সায়েম খান বলেছেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বয়স আছে।
প্রতিবেদকের বক্তব্য: দিয়াজ ইরফান চৌধুরীর বিরুদ্ধে করা একটি অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছিল।