প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোর গত শনিবার প্রকাশিত ‘নারী ভাইস চেয়ারম্যানকে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়নি!’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী। এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সাহিদা বেগমকে ২০১৪-২০১৫ অর্থবছরে চার টন টিআর ও নয় টন ৩৬০ কেজি কাবিখা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতিবেদনে ২০১৫ সালের ৩১ মের স্থানীয় সরকার বিভাগের পরিপত্রের কথা উল্লেখ করা হয়েছে। ওই পরিপত্র পাওয়ার পর এই উপজেলায় এডিপির কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: সাহিদা বেগমের অভিযোগের ভিত্তিতে ও ২৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের মাসিক সভায় সাহিদা বেগমের করা অভিযোগের সূত্র ধরে প্রতিবেদনটি করা হয়েছে। তখন মাসুদ সাঈদী সাহিদা বেগমের প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া টিআর, কাবিখা ও কাবিটার তথ্য এ প্রতিবেদককে জানাননি। এ ছাড়া ২০১৫-২০১৬ অর্থবছরে সাহিদা বেগমের জমা দেওয়া প্রকল্পে কোনো বরাদ্দ দেওয়া হয়নি।