প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোতে গত রোববার প্রকাশিত ‘ঢাকা কমার্স কলেজ, নয় শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা কমার্স কলেজ।
গতকাল সোমবার কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত হওয়ায় ১২ মে কলেজের দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও নয়জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। পরে অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ায়, শিক্ষার্থী ও অভিভাবকের আবেদন ও মুচলেকা দেওয়ার পরিপ্রেক্ষিতে নয় শিক্ষার্থীকে কলেজের বিধান অনুযায়ী শেষবারের মতো পুনঃভর্তির সুযোগ দেওয়া হয়। প্রথম আলোতে প্রকাশিত সংবাদে পুনঃভর্তির বিষয়টিকে প্রত্যাহার বলে উল্লেখ করা হয়েছে।