প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত ১৯ মে ‘চাকরির নামে ইরাকে ২১ জনকে বিক্রি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. হায়দার আলী মৃধা স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে দাবি করা হয়, সরকারের সব নিয়মনীতি মেনেই প্রতিষ্ঠানটি বিদেশে শ্রমিক পাঠায়। প্রতিবেদনে উল্লিখিত ২১ জন কর্মীর ব্যাপারেও এর ব্যত্যয় হয়নি। কিন্তু আমিরুল ইসলাম ও আলাউদ্দিন ইরাকে গিয়ে মেসার্স আল আরশাদ কোম্পানি থেকে পাসপোর্ট নিয়ে নিজ দায়িত্বে অন্যত্র কাজে যোগ দেন। নিজের অক্ষমতার কারণে স্বেচ্ছায় তাঁরা দেশে ফেরত এসেছেন। এর দায়দায়িত্ব নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনালের ওপর বর্তায় না।