প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩১ জুলাই প্রথম আলোতে ‘যে কলেজে বেশির ভাগ আসন ফাঁকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। কিছু তথ্যগত ভুল আছে উল্লেখ করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহে অবস্থিত টিচার্স ট্রেনিং কলেজের (মহিলা) অধ্যক্ষ ফেরদৌস মহল মনসুরা বেগম। প্রতিবাদে তিনি উল্লেখ করেছেন, প্রকাশিত সংবাদে কলেজে মোট আসনসংখ্যা ১ হাজার ৫০ বলা হয়েছে। প্রকৃতপক্ষে কলেজে আসন ৭০০। বর্তমানে অধ্যয়নরত আছেন ৫৬৪ জন শিক্ষার্থী, যা মোট আসনের চেয়ে ১৩৬ জন কম। প্রকাশিত সংবাদে কলেজের বেশির ভাগ আসন ফাঁকা বলা হয়েছে, যা মোটেও সত্য নয়।
প্রতিবেদকের বক্তব্য: আসনসংখ্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্যই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।