প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ সেপ্টেম্বর প্রথম আলোর দ্বিতীয় পাতায় ‘হারিয়ে যাওয়া ভাস্কর্য ফিরে পেল শিক্ষার্থীরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নিহার রঞ্জন সিংহ। তিনি বলেছেন, ‘সংবাদে আমাকে জড়িয়ে এবং আমার বরাত দিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদক যে সংবাদ ও ভাষ্য লিপিবদ্ধ করেছেন, তা আদৌ সত্য নয়। প্রকৃত বিষয় হলো, আমি হারিয়ে যাওয়া ভাস্কর্য কারও হাতে তুলে দিইনি। এটি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান অনুমতি প্রদান করায় রিসোর্ট কর্তৃপক্ষ এগুলো নিয়ে যায়।’