প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সোমবার প্রথম আলোতে ‘রোগীদের খাবারের টাকায় চিকিৎসকদের ভোজ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানানো হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক তৌফিকুল ইসলাম মো. বেলাল স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে সংবাদের কোনো অংশের সঙ্গে দ্বিমত পোষণ না করে শুধু প্রকাশিত খবরের শিরোনামে ‘চিকিৎসকদের ভোজ’ কথাটি নিয়ে আপত্তি করা হয়েছে। এতে বলা হয়েছে, চিকিৎসকদের যে খাবার সরবরাহ করা হয়েছে, তা অত্যন্ত সাধারণ মানের। ছুটির মধ্যে রোগীদের চিকিৎসায় যাতে বিঘ্ন না ঘটে সে জন্য হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপনায় এই খাবার সরবরাহ করা হয়।