প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২১ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘বেলাবতে হাউজির নামে জুয়া, দুই দিনের মাথায় ভাঙল পুলিশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি মো. মোর্শেদ শাহরিয়ার স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনটিতে নরসিংদী প্রেসক্লাবকে জড়িয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে তার সবই মিথ্যা। জুয়া-হাউজির সঙ্গে প্রেসক্লাবের কোনো সম্পর্ক নেই।