প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় ৩০ অক্টোবর প্রকাশিত ‘অপমান সইতে না পেরে কলেজছাত্রীর আত্মহত্যা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি সংস্থা (এনজিও) পিদিম ফাউন্ডেশন। এতে বলা হয়েছে, ফাউন্ডেশন কর্তৃপক্ষ অনুসন্ধান করে কলেজছাত্রী মিতু রানী ভৌমিকের মা কাজল রানী ভৌমিক ও তাঁর পরিবারকে এনজিও কর্মীর দ্বারা নিগৃহীত হওয়ার অভিযোগের কোনো সত্যতা পায়নি।
প্রতিবেদকের বক্তব্য: গত শনিবার মিতু আত্মহত্যা করেন। ওই দিনই তাঁর মা কাজল রানী প্রথম আলোকে বলেছিলেন, ঋণের সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ওই এনজিওর দুই কর্মকর্তা বাড়ি গিয়ে তাঁদের (তিনি ও তাঁর মেয়ে) অপমান, অপদস্ত করেন। এই অপমান সহ্য করতে না পেরেই মিতু কীটনাশক পান করেন।