প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর মহানগর পাতায় গত সোমবার ‘রংপুরে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ: প্রমাণ নেই, তবু মুক্তিযোদ্ধার তালিকায় তাঁদের নাম’ শিরোনামে প্রতিবেদনটি সত্য নয় বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া আনোয়ারা বেগম। তিনি প্রতিবাদ জানিয়ে বলেছেন, নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) যাচাই-বাছাইকরণে পুনরায় আবেদন করেন ২০১৫ সালের ১১ নভেম্বর। পুনরায় আবেদনের পরিপ্রেক্ষিতে পুনঃ তদন্ত প্রতিবেদন দাখিল করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। গত বছরের ১১ ফেব্রুয়ারি ইউএনও পুনঃ তদন্তের প্রতিবেদন দাখিল করে বলেছেন, আনোয়ারা বেগম পাকিস্তানি সেনাদের দ্বারা নির্যাতিত হয়েছেন। এর ভিত্তিতে তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে।