প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় ২৩ জানুয়ারি ‘রংপুরে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ: প্রমাণ নেই, তবু মুক্তিযোদ্ধার তালিকায় তাঁদের নাম’ শিরোনামে প্রতিবেদনটি সত্য নয় বলে গতকাল শনিবার প্রতিবাদ করেছেন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া আয়শা বেগম। প্রতিবাদে জানানো হয়েছে, মহিলা মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) যাচাই-বাছাইকরণে পুনরায় আবেদনের পরিপ্রেক্ষিতে পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। গত বছরের ২৪ জানুয়ারি ইউএনও পুনঃতদন্তের প্রতিবেদন দাখিল করে বলেছেন, আয়শা বেগম পাকিস্তানি হানাদার কর্তৃক নির্যাতিত হয়েছেন। এর ভিত্তিতে তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে।